১৯ এপ্রিল ২০১৪ - ০২:৩০
মাথায় গুলিবিদ্ধ বাহরাইনি যুবকের শাহাদাত + ছবি

২৩শে ফেব্রুয়ারী (২০১৪) এক শোক অনুষ্ঠানে অংশগ্রহণকারী ‘আব্দুল আযিয আল-আব্বারে’র মাথাকে উদ্দেশ্য করে গুলি চালায় স্বৈরাচারী আলে খলিফার সৈন্যরা। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ প্রায় এক মাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর অবশেষে শাহাদাতের শুধা পান করেছেন তিনি।

আহলুল বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : বাহরাইনের আল-উইফাক সোসাইটি ঘোষণা করেছে যে, গত মাসে মাথায় শর্টগানের গুলিবিদ্ধ বাহরাইনি যুবক আজ (গতকাল) শুক্রবার শাহাদাত বরণ করেছেন।
উইফাক আরো জানিয়েছে : স্বৈরাচারী সরকারের সৈন্যরা গত ২৩শে ফেব্রুয়ারী (২০১৪) একটি শোক অনুষ্ঠানে অংশগ্রহণকারী বাহরাইনি যুবক ‘আব্দুল আযিয আল-আব্বারে’র মাথাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ ঐ যুবককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ প্রায় এক মাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর আজ (গতকাল) শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
আল-উইফাকের ভাষ্যমতে, বাহরাইনের সার অঞ্চলে ‘আলী আল-মুসাভি’র স্মরণে অনুষ্ঠিত শোক অনুষ্ঠান শেষ হওয়ার পর এ ঘটনা ঘটে। গুলি বিদ্ধ হওয়ার পর আব্দুল আযিয আল-আব্বার জ্ঞান হারিয়ে ফেলেন। তার পরিবারের বর্ণনা অনুযায়ী তাকে হাসপাতাল আনার সময়ও তিনি অজ্ঞান ছিলেন।
বলাবাহুল্য, ২০১১ সালের ফেব্রুয়ারী মাস থেকে এদেশের জনগণ তাদের ন্যূনতম অধিকার আদায়ের দাবীতে শান্তিপূর্ণ মিছিল করে আসছে। কিন্তু আলে খলিফা সরকার তাদের এ এ শান্তিপূর্ণ দাবীর জবাবে বাহরাইনের সৈন্যরা ছাড়াও সৌদি আরব, জর্ডান, আরব আমিরাত এবং পাকিস্তানের ভাড়াটে সৈন্যদেরকে নিরিহ জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে।
এ পর্যন্ত সরকার পক্ষের সৈন্যদের হামলায় বাহরাইনের ১২৩ জন সাধারণ মানুষ শহীদ হয়েছেন।